ঢাকা
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:১৬
logo
প্রকাশিত : জুন ৩, ২০২৫

আইপিএলের ফাইনালে বৃষ্টি হলে ট্রফি উঠবে কার হাতে

নানা নাটকীয়তার পর পর্দা নামতে যাচ্ছে এবারের আইপিএলের ১৮তম আসরের। শিরোপা নির্ধারণী ম্যাচে মঙ্গলবার (৩ জুন) রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে পাঞ্জাব কিংস। আইপিএলের ফাইনাল ম্যাচটি আহমেদাবাদের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে দুঃসংবাদ হলো ফাইনালেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। 

ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। আর টস অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়। সন্ধ্যা ৬টায় আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশ। সন্ধ্যা ৭টায় বৃষ্টির সম্ভাবনা ৫ শতাংশ। রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা মাত্র ২ শতাংশ।

আইপিএল ফাইনালের দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ম্যাচ শুরুর আগে সেই সম্ভাবনা অনেক। ম্যাচ শুরুর সময়ে এবং রাতের দিকে ম্যাচ চলাকালীন সময় বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই।  

ফাইনাল ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে চ্যাম্পিয়ন হবে কোন দল? বৃষ্টি হলে ম্যাচের ফলাফল নির্ধারণে বিসিসিআই কী ভাবে খেলার ফলাফল নির্ধারণ করবে, সেই তথ্য জেনে নেওয়া যাক:  

খেলায় বৃষ্টি হলে ম্যাচ শেষ করার জন্য বাড়তি ২ ঘণ্টা সময়ের ব্যবস্থা করেছে বিসিসিআই। অর্থাৎ, গভীর রাত পর্যন্ত খেলা চালিয়ে ফলাফল নির্ধারণের চেষ্টা করা হবে। তবে যদি নিতান্তই এই দিন ফাইনাল ম্যাচের আয়োজন না করা যায়, তাহলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডে'তে। 

বৃষ্টিতে ২০ ওভারের খেলা আয়োজন সম্ভব না হলে অন্তত পক্ষে ৫ ওভার প্রতি ইনিংসের ফাইনাল আয়োজনের চেষ্টা করা হবে। যদি তাও সম্ভব না হয়, তবে ১ ওভারের সুপার ওভারে ফাইনালের ফলাফল নির্ধারণের চেষ্টা করতে পারেন ম্যাচ অফিসিয়ালরা।

৪ জুন অর্থাৎ বুধবার পুনরায় একই মাঠে ও একই সময়ে শুরু হবে আইপিএল ফাইনাল। রিজার্ভ ডে'তেও প্রাকৃতিক দুর্যোগের কথা ভেবে বাড়তি ২ ঘণ্টা সময় বরাদ্দ থাকছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram