ঢাকা
৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:১৫
logo
প্রকাশিত : মে ৪, ২০২৫

মাদক সেবনের অভিযোগে নিষিদ্ধ রাবাদা

দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ও গুজরাট টাইটান্সের ক্রিকেটার কাগিসো রাবাদা বিনোদনমূলক মাদক সেবনের অভিযোগে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন। শনিবার (৩ মে) এক বিবৃতিতে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

রাবাদা তার বিবৃতিতে বলেন, ‘যেমনটি জানানো হয়েছে, আমি সম্প্রতি আইপিএল থেকে ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকায় ফিরে এসেছি। এর পেছনে কারণ ছিল একটি বিনোদনমূলক মাদকের ব্যবহারের আমার টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে।

তিনি আরো বলেন, আমি যাদের হতাশ করেছি, তাদের প্রতি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি কখনোই ক্রিকেট খেলার এই সুযোগকে হালকাভাবে নিইনি। এই সুযোগ আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষার চেয়েও অনেক বড়। চলতি মাসের শুরুতে রাবাদা গুজরাট টাইটান্স শিবির ছেড়ে দেশে ফিরে যান।

তখন জানানো হয়েছিল, ব্যক্তিগত কারণে তিনি আইপিএল ছেড়েছেন। তবে পরবর্তীতে তিনি মাদকসংক্রান্ত কারণেই ফিরে আসার বিষয়টি পরিষ্কার করেন।

বর্তমানে রাবাদা সাময়িক নিষেধাজ্ঞায় রয়েছেন, তবে তিনি ফেরার আশা প্রকাশ করে বলেন, ‘আমি এখন একটি সাময়িক নিষেধাজ্ঞা ভোগ করছি এবং আমি আবার সেই খেলায় ফিরে যেতে আগ্রহী, যাকে আমি ভালোবাসি।’

রাবাদা ধন্যবাদ জানান তার এজেন্ট, ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ), গুজরাট টাইটান্স, সাউথ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসএসিএ) এবং তার আইনজীবী দলকে। পাশাপাশি বন্ধু ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের সমর্থনের জন্য।

প্রসঙ্গত, ২৯ বছর বয়সী এই পেসার চলতি আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ ওভারে ৪১ রান দিয়ে ১ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১ উইকেটে ৪২ রান দেন তিনি।

২০২৫ আইপিএল নিলামে রাবাদাকে ১০.৭৫ কোটি রুপিতে দলে নিয়েছিল গুজরাট টাইটান্স।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram