ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৫৫
logo
প্রকাশিত : এপ্রিল ১০, ২০২৫

মার্টিনেজের ভিলাকে হারিয়ে সেমির পথে পিএসজি

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) আক্রমণাত্মক ফুটবলের কাছে হার মানতে হলো অ্যাস্টন ভিলাকে। বুধবার (০৯ এপ্রিল) দিবাগত রাতে পার্ক দেস প্রিন্সে ফরাসি জায়ান্টদের কাছে ৩-১ গোলে হার মানে ইংলিশ ক্লাবটি।

অবশ্য ম্যাচের আগে বেশ আলোচনায় ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। অবশ্য শুরু থেকেই তাকে লক্ষ্য করে পিএসজি সমর্থকদের দুয়ো দিচ্ছিলেন। যদিও দুর্দান্ত কিছু সেভ করে নিজের দক্ষতার প্রমাণ দেন তিনি। কিন্তু দলকে হার থেকে বাঁচাতে পারেননি।

প্রথমার্ধে আক্রমণে এগিয়ে থাকলেও গোল খেয়ে পিছিয়ে পড়ে পিএসজি। ৩৫ মিনিটে জন ম্যাকগিনের বুদ্ধিদীপ্ত পাস থেকে পাল্টা আক্রমণে উঠে গোল করেন অ্যাস্টন ভিলার মর্গান রজার্স। তবে তাদের লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৯ মিনিটে কর্নার থেকে দারুণ শটে গোল করে ম্যাচে সমতা ফেরান পিএসজির দেজিরে দুয়ে।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পিএসজি। ৪৯ মিনিটে খভিচা খভারাতস্কেলিয়া একক প্রচেষ্টায় মার্টিনেজকে পরাস্ত করে ব্যবধান বাড়িয়ে ২-১ করেন। এরপর অফসাইডের ফাঁদে পড়ে হাকিমির একটি গোল বাতিল হয়। কিন্তু যোগ করা সময়ে (৯০+২) নুনো মেন্ডেসের নিখুঁত শটে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে পিএসজি।

এই হারে অ্যাস্টন ভিলার সামনে সেমিফাইনালে যাওয়ার সমীকরণ কঠিন হয়ে গেল। আগামী ১৫ এপ্রিল ঘরের মাঠে ফিরতি লেগে অন্তত দুই গোলের ব্যবধানে জয় না পেলে ৪২ বছর পর কোয়ার্টার ফাইনালে এসে আবারও বিদায় নিতে হবে ইউরোপীয় সেরা মঞ্চ থেকে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram