ঢাকা
২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:১৩
logo
প্রকাশিত : মার্চ ১১, ২০২৫

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন মাহমুদউল্লাহ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর কেন্দ্রীয় চুক্তিতে না থাকার জন্য বোর্ডকে অনুরোধ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে শীর্ষ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। এ চুক্তিতে ২২ জন ক্রিকেটারের বেতন পাঁচটি গ্রেডে নির্ধারণ করা হয়েছে। চুক্তির মেয়াদ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

২০২৫ সালে কেন্দ্রীয় চুক্তিতে নাম থাকলেও নিজের নাম বাদ দিতে বিসিবির কাছে অনুরোধ জানিয়েছেন মাহমুদউল্লাহ। তাঁর অনুরোধের প্রেক্ষিতে ২০২৫ সালের মার্চ থেকে তাঁকে আর চুক্তিতে রাখছে না বিসিবি।

গত কয়েক বছরে ক্রিকেটারদের সঙ্গে সংস্করণভেদে আলাদা চুক্তি করে আসছিল বিসিবি। এবার সেখান থেকে সরে এসে ‘এ প্লাস’, ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’- মোট পাঁচ ক্যাটাগরিতে রাখা হয়েছে ২২ ক্রিকেটারকে। গত বছর কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ২১ জন।

এ প্লাস গ্রেডে সর্বোচ্চ বেতন তাসকিন আহমেদের। সর্বোচ্চ বেতন মাসিক দশ লাখ টাকা পাবেন তাসকিন আহমেদ। এ গ্রেডে মাসিক আট লাখ টাকা বেতনের তালিকায় রয়েছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসাইন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস। তালিকায়‘এ’ ক্যাটাগরিতে রাখা হলেও ওয়ানডে থেকে অবসর নেওয়ায় মার্চ মাস থেকে ‘বি’ ক্যাটাগরিতে চলে যাবেন মুশফিকুর রহিম ।

বি গ্রেডে ছয় লাখ টাকা পাবেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।

সি গ্রেডে চার লাখ টাকা বেতন দেয়া হবে আট জনকে। এদের মধ্যে রয়েছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম। এছাড়াও শরিফুল ইসলাম, রিশাদ হোসাইন, তানজীম হাসান সাকিব এবং শেখ মেহেদী হাসান এই গ্রেডে বেতন পাবেন।

তালিকায় ডি গ্রেডে থাকা নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ মাসিক দুই লাখ টাকা বেতন পাবেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram