ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:১৬
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৫, ২০২৫

নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮১ ডট বল; যা বললেন শান্ত

চ‍্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। ২৩৬ রানের জবাবে খেলতে নেমে ২৩ বল হাতে রেখেই জয় পায় নিউজিল্যান্ড। এই জয়ে চ‍্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠল কিউইরা। তবে সব আলোচনার কেন্দ্রে এখন বাংলাদেশ দলের ব্যাটিংয়ে ডট বল প্রবণতা!

পাকিস্তানের পিচ রানপ্রসবা বলে প্রশংসা কুড়িয়েছিল বরাবরই। পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের চরিত্রটাও তারচে খুব বেশি ব্যতিক্রম হওয়ার কথা ছিল না। তবু কষ্টসাধ্য উইকেট মেনে নিলেও, বেশ দৃষ্টিকটু ব্যাটিং দেখিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল ব্যাটিংয়ে ডট বল দিয়েছে ১৮১টি।

যার অর্থ ৫০ ওভারের মধ্যে ৩০.১ ওভারেই কোনো রান করতে পারেনি টাইগাররা। একদিন আগেই পাকিস্তানের বিপক্ষে দুবাইয়ে তুলনামূলক কঠিন উইকেটে ব্যাট করেছিলেন ভারতের বিরাট কোহলি। ৩৬ বছর বয়সেও যিনি ৭২ রানই নিয়েছিলেন রানিং বিটুইন দ্য উইকেটে।

অথচ বাংলাদেশের সেই স্ট্রাইক রোটেশনের অভ্যেসটাই যেন গড়ে ওঠেনি। বরং এতগুলো ডটবল চাপ বাড়িয়েছে প্রতিনিয়ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, উন্নতির জায়গা দেখছেন এই ডট বল প্রবণতায়।

এত বেশি ডট বল খেলার কারণ জানিয়ে শান্ত বলেন, ‘একটা সময় ৫–১০ ওভার পরপরই আমাদের উইকেট পড়েছে। এটা ডট বল বেশি হওয়ার একটা কারণ। বড় জুটি গড়তে পারলে এত বেশি ডট বল হয়তো হতো না।’

কিউই স্পিনার ব্রেসওয়েলের মাত্র ২৬ রানে ৪ উইকেট পাওয়া নিয়ে শান্ত বলেন, ‘আমরা কিছু বাজে শট খেলে আউট হয়েছি। ব্রেসওয়েলও ভালো বোলিং করেছে। তবে আমার মনে হয় তাকে আমরা আরেকটু ভালোভাবে খেলতে পারতাম। তার বলে ভুল শট বেশি খেলেছি আমরা।’

২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতেই পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। টুর্নামেন্ট থেকে বাদ পড়লেও ম্যাচটা গুরুত্ব সহকারেই দেখছেন শান্ত, ‘আমরা চেষ্টা করব ম্যাচটা জিততে। এক শ ভাগ চেষ্টা করব পরিকল্পনা বাস্তবায়ন করতে। কারণ, দেশের হয়ে খেলাটা সব সময়ই গর্বের।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram