ঢাকা
logo
প্রকাশিত : June 5, 2025

ইউএনও’র অভিযানে আড়াই লক্ষাধিক টাকার চায়না জাল আটক

এমকে ভুইয়া সোহেল, বাসাইল(টাঙ্গাইল): টাঙ্গাইলের বাসাইলে এলাকাবাসীর দেয়া গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালিয়ে আড়াই লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না জাল আটক করেছে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আকলিমা বেগম।

বুধবার (৪ জুন) রাত সাড়ে ১০ টা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার কাউলজানি ইউনিয়নের সেহরাইল বিলে অভিযান চালিয়ে এসব অবৈধ চায়না জাল আটক করা হয়। পরে থানা চত্বরে অভিযানে অংশ গ্রহনকারী উপজেলা সার্ভেয়ার গোলাম মোর্সেদ খানসহ থানা পুলিশের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

অভিযানে অংশগ্রহণকারীরা জানান, প্রায়ই অসাধু একটি চক্র নিষিদ্ধ চায়না দয়ার জাল দিয়ে মা মাছসহ উপকারী বিভিন্ন রকম জলজ প্রানী ধ্বংস করে আসছে। মঙ্গলবার রাতে এই চক্রের আনাগোনা টের পেয়ে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়। রাতে সহকারী কমিশনার (ভূমি) অফিসের কর্মকর্তা কর্মচারী,থানা পুলিশ এবং এলাকাবাসী নিয়ে মধ্যরাত পর্যন্ত পুরো সেহরাইল বিলে অভিযান চালানো হয়। এতে আড়াই লক্ষাধিক টাকার অধিক মূল্যের চায়না দিয়ার জাল আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আকলিমা বেগম জানান, অভিযান চালিয়ে ৫০ টি নিষিদ্ধ চায়না জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরুপে নিষিদ্ধ। ছোট মাছ, মা মাছ,উপকারী জলজ প্রাণী রক্ষার্থে এবং মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে প্রতিটি বিলেই নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram