ঢাকা
logo
প্রকাশিত : June 5, 2025

'গরু-চামড়া পাচার ও পুশইন রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে'

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা(খাগড়াছড়ি) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত নিরাপত্তা, গবাদিপশু ও কাঁচা চামড়া পাচার প্রতিরোধ এবং পুশইন রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। 

বৃহস্পতিবার ৫ জুন, সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গার যামিনীপাড়া ব্যাটালিয়নে (২৩ বিজিবি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: খালিদ ইবনে হোসেন এসব তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন,  কুরবানির পশুর চাহিদা মেটাতে পর্যাপ্ত দেশীয় গবাদিপশু মজুদ রয়েছে। তাই পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ পশু প্রবেশ রোধে সীমান্তে কড়া নজরদারি ও অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। একইসাথে বিশেষ গোয়েন্দা নজরদারি এবং রাতে নাইট ভিশন ক্যামেরাসহ সীমান্ত পর্যবেক্ষণ চলছে।

এছাড়া কোরবানির পশুর চামড়া পাচার প্রতিরোধে ঈদের দিনসহ পরবর্তী কয়েকদিন বিজিবি সর্বোচ্চ সতর্কতায থাকবে। সীমান্তজুড়ে মোতায়েন থাকবে বিশেষ টহল ও চেকপোস্ট।

তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে পুশইন ঠেকাতে বিজিবি বাড়িয়েছে টহল ও গোয়েন্দা তৎপরতা। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে অনুপ্রবেশ প্রবণ এলাকায় অতিরিক্ত নজরদারি বসানো হয়েছে। অনুপ্রবেশের প্রতিটি ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সঙ্গে নিয়মিত পতাকা বৈঠকে প্রতিবাদ জানানো হচ্ছে।

বিজিবি'র এই সুরক্ষা প্রস্তুতি দেশের আইন-শৃঙ্খলা ও কুরবানির পশুর বাজার স্থিতিশীল রাখতে বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram