ঢাকা
১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১০, ২০২৬

এজাজের অপকর্মের দায় কি আসিফ এড়াতে পারবেন— প্রশ্ন জুলকারনাইন সায়েরের

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠার পর তাকে সরিয়ে দিয়েছে সরকার। গত বছর তাকে নিয়োগের জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে থাকার সময় মোহাম্মদ এজাজকে সুপারিশ করেছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এটা নিয়ে প্রশ্ন তুলেছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের।

সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘প্রশাসনিক রদবদলের ক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত বিএনপির সুপারিশের ভিত্তিতে হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

যদি এই অভিযোগ সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই তা খতিয়ে দেখা উচিত।’

‘পাশাপাশি এটাও জানা জরুরি যে, গতবছর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে থাকার সময় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর এর নেতা মোহাম্মদ এজাজকে কেন বা কী কারণে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক পদের জন্যে সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি লিখেছিলেন (সংযুক্ত চিঠিটি দেখুন)?’

তিনি বলেন, ‘এক বছরের কম সময়ের মধ‍্যে আসিফের সরাসরি সুপারিশে নিয়োগপ্রাপ্ত মোহাম্মদ এজাজের বিরুদ্ধে নানান অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ সামনে এসেছে। বিষয়টি এতটাই প্রকট আকার ধারণ করেছে যে, দেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) এজাজের এসব অপকর্মের বিষয়ে তদন্তে নেমেছে। শুধু তাই নয়, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা পর্যন্ত দিয়েছে আদালত।

আরো জানতে ইচ্ছুক যে, ঠিক কী কারণে মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদের জন্য সুপারিশ করেছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া? এজাজকে সে কিভাবে চিনতো? আপনি নিশ্চই যাকে-তাকে গুরুত্বপূর্ণ সরকারি পদে বসানোর জন্যে সুপারিশ করে চিঠি লিখবেন না? এজাজের এ সকল অপকর্মের দায় কি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কোনোভাবে এড়াতে পারবেন?’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram