ঢাকা
১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১০, ২০২৬

গোপালগঞ্জে পাউবো’র অবৈধ স্থাপনা উচ্ছেদ, এক একর সরকারি জমি উদ্ধার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া মৌজার নিমতলা এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি সম্পত্তি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করেছে পানি উন্নয়ন বোর্ড।

আজ মঙ্গলবার গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনমের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। উচ্ছেদ অভিযানে নিমতলা এলাকায় পাউবো ভূমিতে অবৈধভাবে গড়ে তোলা তিনটি পাকা ইমারত ভেঙ্গে গুড়িয়ে দিয়ে সরকারি ১ একর জমি উদ্ধার করা হয়।

এ সময় গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জাকারিয়া ফেরদৌস, উপ-সহকারী প্রকৌশলী মোঃ শাফিকুল ইসলাম, রাজস্ব সার্ভেয়ার মোঃ জহুরুল ইসলামসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জাকারিয়া ফেরদৌস বলেন, আমাদের পাউবোর প্রায় এক একর জমি হরিদাসপুর পশ্চিম পাড়ার নাজমুল শেখ, মোঃ তরিকুল ইসলাম ও মোঃ মাসুদ শেখ অবৈধভাবে দখল করে বড় ধরনের পাকা ইমারত নির্মাণ করে। বিষয়টি পাউবো জানতে পেরে তাদের অবৈধ স্থাপনা ভেঙ্গে সরিয়ে নেওয়ার জন্য গত ডিসেম্বরে লিখিত নোটিশ করি। তারপরেও অবৈধ দখলদাররা স্থাপনা সরিয়ে না নেওয়ায় আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করে গুড়িয়ে দেই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram