ঢাকা
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৩৯
logo
প্রকাশিত : নভেম্বর ২, ২০২৫

ইউনূসের সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন দেখি না: জিল্লুর রহমান

রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, প্রফেসর মুহাম্মদ ইউনূসের সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন দেখি না। সরকারকে আমি নিরপেক্ষ মনে করি না। সরকারের একটা ভালো নির্বাচন করার সক্ষমতা আছে বলে মনে হয় না। সরকারের সঙ্গে প্রশাসনের সম্পর্ক খুব একটা নিবিড় না।

সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পর্কের একটা টানাপড়েন। মুখে তারা যাই বলুন না কেন, আমরা দেখি সরকার পুলিশকে তেমন কোনো গুরুত্ব দেয় না।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

জিল্লুর রহমান বলেন, নির্বাচন যদি হয় সেটা আদতেই কোনো নির্বাচন হবে? নির্বাচন বলতে যা বোঝায় যেটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, প্রতিযোগিতাপূর্ণ, অবাধ-সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ, দেশে-বিদেশে গ্রহণযোগ্য, আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন হবে কি না? বাংলাদেশের অর্থ অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং কূটনৈতিক অগ্রগতির জন্য, মুক্তির জন্য দ্রুত বাংলাদেশে একটা নির্বাচন দরকার।

আমি যখন বলি যে আমি নির্বাচন দেখি না, তার মানে এই না যে আমি নির্বাচন চাই না। আমি নির্বাচনের কথা বহুদিন ধরে বলছি, যত দ্রুত নির্বাচন হয় দেশের জন্য তত মঙ্গল।

জিল্লুর বলেন, প্রফেসর ইউনূস এখন বলছেন, নির্বাচনটা একটা বড় চ্যালেঞ্জ। যেকোনো সময় বড় আঘাত আসতে পারে।

যে সরকারের লোকজন কয়েক দিন আগেও বলেছে, এই নির্বাচন পৃথিবীর কোনো শক্তি পিছিয়ে দিতে পারবে না। সেই সরকারের প্রধান এখন বলছেন, যেকোনো সময় বড় আঘাত আসতে পারে। তার মানে কী? মানুষের মধ্যেও একটা ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মানুষকেও আতঙ্কগ্রস্ত করা হচ্ছে। এই কথার মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে, সরকারও নিশ্চিত নয় তারা ঠিকঠাকমতো নির্বাচন করতে পারবে কি না।

জিল্লুর আরো বলেন, প্রফেসর ইউনূস যখন ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা বলেন, তার কয়েক দিন আগেই তিনি বলেছিলেন, এখন তো নির্বাচন হলে ব্যালট বাক্স ছিনতাই হবে। পুলিশ এখনো তৈরি হয়নি। এখন কি পুলিশ তৈরি হয়েছে? নির্বাচন কমিশন যতই পুলিশের সঙ্গে আলোচনা করুক না কেন, কোনো কিছু কি ঠিকঠাক হয়েছে? আমি তো দেখি না।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram