ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৫৬
logo
প্রকাশিত : মে ২৬, ২০২৬

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নাসিম ফকির ওরফে বাবু (৩৮) ও হাফিজুল ফকির (৪০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) ভোর সাড়ে ৫টার দিকে খুলনা-পাইকগাছা কবি সিকান্দার আবু জাফর মহাসড়কের তেঁতুলিয়া মিয়ার মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসিম ফকির তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের খোকন ফকিরের ছেলে। অপর নিহত হাফিজুল ফকির একই গ্রামের সাজ্জাদ ফকিরের ছেলে।

তেঁতুলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি সামজেদ জানান, নাসিম ফকির ও হাফিজুল ফকির মোটরসাইকেলযোগে তালা থেকে চুকনগরের উদ্দেশ্যে চিংড়ির পোনা আনতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা কনজুমার ডিভিশন যশোরের একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পিকআপ ভ্যানটির নম্বর ঢাকা মেট্রো-অ ১৪-১৫৫৪, যা আবুল খায়ের গ্রুপের বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই নাসিম ফকির নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাফিজুল ফকিরকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

এদিকে দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram