ঢাকা
১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:০১
logo
প্রকাশিত : জুন ২৮, ২০২৫

সৌরজগতের বাইরের গ্রহের প্রথম সরাসরি ছবি তুলেছে জেমস ওয়েব টেলিস্কোপ

পৃথিবী থেকে মহাকাশে পাঠানো সবচেয়ে বড় টেলিস্কোপের নাম জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি)। শুরু থেকেই মহাকাশের দুর্দান্ত সব ছবি প্রকাশ করে তাক লাগিয়ে আসছে এই টেলিস্কোপটি। এবার মহাকাশবিজ্ঞানে নতুন দিগন্তের সূচনা করলো জেমস ওয়েব। প্রথমবারের মতো সৌরজগতের বাইরের একটি গ্রহ বা বহির্গ্রহের সরাসরি ছবি তুলতে সক্ষম হলো টেলিস্কোপটি।

‘টিডব্লিউএবি’ নামের বিশালাকার এই বহির্গ্রহটি পৃথিবী থেকে প্রায় ১১১ আলোকবর্ষ দূরে অবস্থান করছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, টিডব্লিউএবি গ্রহটি পৃথিবীর তুলনায় প্রায় ১০০ গুণ বড় এবং একটি তরুণ লাল বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হওয়া এটি এখন পর্যন্ত সবচেয়ে ছোট বহির্গ্রহ বলে জানানো হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, এর আগে জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে বহু বহির্গ্রহ শনাক্ত করা হলেও, সেগুলোর ছবি তোলা সম্ভব হয়নি।

সাধারণত নক্ষত্রের আলো কমার ভিত্তিতে ট্রানজিট পদ্ধতিতে এ ধরনের গ্রহ শনাক্ত করা হয়। কারণ, বহির্গ্রহগুলোর নিজস্ব আলো খুব কম, যা সরাসরি চিত্র ধারণে বড় বাধা।

তবে এবার সেই চ্যালেঞ্জকে পেছনে ফেলে সৌরজগতের বাইরের এই গ্রহের সরাসরি ছবি প্রকাশ করেছে জেমস ওয়েব টেলিস্কোপ। ছবি বিশ্লেষণ করে গ্রহটির তাপমাত্রা আনুমানিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে ধারণা করছেন গবেষকেরা।

এই সাফল্যকে অভূতপূর্ব বলে আখ্যা দিয়েছেন ফরাসি গবেষণা সংস্থা প্যারিস অবজারভেটরির বিজ্ঞানী অ্যান-মেরি ল্যাগ্রেঞ্জ।

তিনি বলেন, ‘বহির্গ্রহ শনাক্ত করাই যেখানে দুরূহ, সেখানে সরাসরি ছবি তোলা এক বিশাল সাফল্য। এই গ্রহটি বহু লক্ষ বছর আগে গঠিত হয়েছে। এর চারপাশে রয়েছে এক ধরনের পাতলা বলয়, যাকে ‘ট্রোজান রিং’ বলা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram