ঢাকা
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৪৪
logo
প্রকাশিত : জুন ২১, ২০২৫

ফেসবুক, অ্যাপল ও গুগলের ১৬০০ কোটি পাসওয়ার্ড ফাঁস

ইতিহাসের সবচেয়ে বড় ডেটা ব্রিচ বা তথ্য লঙ্ঘনের ঘটনা ঘটেছে।ফাঁস হয়েছে ১৬ বিলিয়ন বা ১৬০০ কোটি লগইন তথ্য ও পাসওয়ার্ড। সাইবার নিরাপত্তা গবেষকরা সম্প্রতি বিশাল আকারের এই তথ্য চুরির প্রমাণ পেয়েছেন। মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সাইবারনিউজের একদল গবেষক চলতি বছরের শুরু থেকেই তথ্য ফাঁস বা চুরির বিষয়ে তদন্ত করে আসছেন। তদন্তে তাঁরা বিশাল আকারের ডেটা চুরির প্রমাণ খুঁজে পেয়েছেন এবং এর ফলে প্রায় প্রতিটি বড় অনলাইন সেবা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

লগইন তথ্য ও পাসওয়ার্ড চুরির শিকার হওয়া প্ল্যাটফর্মের তালিকায় আছে ফেসবুক, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাট, গুগল, অ্যাপলের মতো বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নামও।

চুরি বা ফাঁস হওয়া এই বিশাল পরিমাণ তথ্যের একটি বড় অংশই বেহাত হয়েছে ম্যালওয়্যার আক্রমণের শিকার হয়ে। অর্থাৎ, আক্রান্ত ডিভাইসে ক্ষতিকারক (ম্যালিশিয়াস) সফটওয়্যার ব্যবহারকারীর অজান্তেই চুপিসারে সংগ্রহ করেছে ইউজারনেম, পাসওয়ার্ডসহ অন্যান্য সংবেদনশীল গুরুত্বপূর্ণ তথ্য।

ব্যবহারকারীদের ফাঁস হওয়া তথ্যের মধ্যে আছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ভিপিএন, ডেভেলপার টুল, অনলাইন সার্ভিস ও বিভিন্ন সরকারি পোর্টালের লগইন তথ্য ও পাসওয়ার্ড।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram