ঢাকা
১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:০১
logo
প্রকাশিত : জুন ১৯, ২০২৫

কণ্ঠহীনদের জন্য প্রযুক্তির বিস্ময়, মস্তিষ্ক পাঠ করে কথা বলছে এআই

একসময় যিনি কথা বলতে পারতেন না, এখন তিনি গাইছেন গানও! এ যেন বিজ্ঞানের এক বিস্ময়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা উদ্ভাবন করেছেন এমন এক প্রযুক্তি, যা মাত্র ২৫ মিলিসেকেন্ডে মানুষের মস্তিষ্কের সংকেত পড়ে তাৎক্ষণিকভাবে কথা তৈরি করতে পারে।

অ্যামিওট্রফিক ল্যাটারাল স্কলেরোসিসে আক্রান্ত এক রোগীর ওপর পরীক্ষামূলকভাবে প্রযুক্তিটি প্রয়োগ করা হয়। তার মস্তিষ্কের ভাষা ও মুখের পেশি নিয়ন্ত্রণকারী অংশে বসানো হয় ২৫৬টি ইলেকট্রোড। স্ক্রিনে দেওয়া বাক্য মনে মনে বলার সময় তার মস্তিষ্ক যে সংকেত তৈরি করে, তা এআই প্রযুক্তি বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে ভাষায় রূপ দেয়।

গবেষকরা বলছেন, এটি শুধু শব্দ নয়, বরং মানুষের স্বাভাবিক কথাবার্তার ভঙ্গিমা ও উচ্চারণের ওঠানামাও অনুকরণ করতে পারে। এতে রোগী নিজেই বলছেন, ‘এটা যেন নিজের কণ্ঠেই কথা বলছি।’

আরও চমকপ্রদ বিষয় হলো ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে তার পুরোনো রেকর্ড করা কণ্ঠস্বর ফিরিয়ে আনা হয়েছে। ফলে যন্ত্রের কণ্ঠ নয়, যেন জীবন্ত একজন মানুষই কথা বলছেন। এ প্রযুক্তি নতুনভাবে কথা বলা অসম্ভব হয়ে পড়া মানুষদের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিয়েছে।

গবেষকরা বলছেন, ভবিষ্যতে শুধু চিন্তা দিয়েই কথা বলা, গান গাওয়া কিংবা ফোনে আলাপ-সবই সম্ভব হতে যাচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram