

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। অফিস সহায়ক পদে ২৮০ জনকে নিয়োগ দেওয়া হবে।
১০ জুন সকাল ১০টা থেকে এ আবেদন শুরু হয়ে চলবে ৮ জুলাই বিকেল ৪টা পর্যন্ত।
পদের নাম : অফিস সহায়ক
পদসংখ্যা : ২৮০
শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল : গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০ টাকা।
বয়সসীমা : ১ জুন ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদন করবেন যেভাবে : প্রার্থীকে এই লিংকে ঢুকে নির্ধারিত আবেদনপত্র অনলাইনে পূরণ করে আবেদন করতে হবে। ফি ৫৬ টাকা।
