ঢাকা
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৮
logo
প্রকাশিত : মে ১৩, ২০২৬

জনবল নিয়োগ দেবে প্রাইম ব্যাংক, লাগবে অভিজ্ঞতা

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ক্যাশ ম্যানেজমেন্ট, কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগে ‘ইমপ্লিমেন্টেশন ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ১১ মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন করা যাবে আগামী ২০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে প্রাইম ব্যাংকে নিয়োগ

প্রতিষ্ঠানের নাম: প্রাইম ব্যাংক পিএলসি

পদের নাম: ইমপ্লিমেন্টেশন ম্যানেজার

বিভাগ: ক্যাশ ম্যানেজমেন্ট, কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসভিত্তিক

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

বয়সসীমা: উল্লেখ নেই

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীদের বিবিএ, ফিন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং, অর্থনীতি অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া ক্যাশ ম্যানেজমেন্ট প্রোডাক্ট—যেমন স্থানীয় ও বৈদেশিক মুদ্রায় সংগ্রহ, পেমেন্ট, সুইপিং, এসক্রো এবং ই-ব্যাংকিং বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২০ মে ২০২৬

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram