ঢাকা
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৪৯
logo
প্রকাশিত : জানুয়ারি ১০, ২০২৬

এসএসসি পাশে আড়ংয়ে চাকরির সুযোগ

শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল রিটেইল ব্র্যান্ড আড়ং ইলেকট্রিশিয়ান পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলতি বছরের ৮ জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

এটি একটি ফুলটাইম বেসরকারি চাকরি। নিয়োগ দেওয়া হবে আড়ং আউটলেটে এবং কর্মস্থল হবে ঢাকা। এ পদে শুধু পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। পদসংখ্যা নির্ধারিত নয়।

আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই এসএসসি পাশ হতে হবে। বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজে, বিশেষ করে সিঙ্গেল ফেজ ও থ্রি ফেজ, ডিবি বোর্ড, সাব-স্টেশন সংক্রান্ত কাজের পাশাপাশি এসি রক্ষণাবেক্ষণে দক্ষ হতে হবে। এ ক্ষেত্রে কমপক্ষে এক বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নির্বাচিত প্রার্থীর বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি আড়ংয়ের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা আড়ংয়ের অফিশিয়াল ওয়েবসাইট https://www.aarong.com–এ গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৭ জানুয়ারি ২০২৬।

আবেদন করতে এবং বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram