ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫৩
logo
প্রকাশিত : জুলাই ২৯, ২০২৫

বস্ত্র অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯০

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট পদ ১৯০টি। এসব শূন্য পদে জনবল নিয়োগে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের অনলাইনে আবেদন আহ্বান করেছে বস্ত্র অধিদপ্তর। ১৩ থেকে ২০তম গ্রেডের এসব পদে আবেদন শুরু আগামী ৪ আগস্ট।

পদের নাম ও সংখ্যা

১. কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৬টি

বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা

২. টেইলার মাস্টার

পদসংখ্যা: ৬টি

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

৩. উচ্চমান সহকারী

পদসংখ্যা: ৯টি

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

৪. আর্টিস্ট ডিজাইনার

পদসংখ্যা: ৩টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

৫. প্যাটার্ন ডিজাইনার

পদসংখ্যা: ৫টি

বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা

৬. টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১৭টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৭. লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ৫টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৮. সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ২০টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৯. মেকানিকস

পদসংখ্যা: ১৭টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১০. হিসাব সহকারী কাম–ক্যাশিয়ার

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১১. আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১২. বয়লার অপারেটর

পদসংখ্যা: ৫টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১৩. ইলেকট্রিশিয়ান

পদসংখ্যা: ৪টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১২ পদে মোট ১৮২ জনকে নিয়োগ দিচ্ছে পরমাণু শক্তি কমিশন
১৭ হাজার ৩০০ কর্মী নেবে এমিরেটস
১৪. ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১৫টি

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা

১৫. অফিস সহায়ক

পদসংখ্যা: ৬৭টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

১৬. নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ৫টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

১৭. মালি

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

১৮. বাবুর্চি

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করতে হবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিটের পর প্রার্থী একটি ইউজার আইডি, ছবি ও স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্ট কপি (Applicant’s copy) পাবেন। আবেদনকারী প্রার্থী এটি ডাউনলোড করে রঙিন প্রিন্ট নিয়ে সংরক্ষণ করবেন।

আবেদনে গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু: ৪ আগস্ট ২০২৫, সকাল ১০টা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৫, বিকেল ৫টা।

আবেদন ফি

এ সময়সীমার মধ্যে ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। ১ থেকে ১৩ ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ (বারো) টাকাসহ মোট ১১২/- (এক শ বারো) টাকা ও ১৪ থেকে ১৮ ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা এবং অনগ্রসর নাগরিকদের সব গ্রেডের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দেবেন।

এখানে বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সব অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram