ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০১
logo
প্রকাশিত : জানুয়ারি ৭, ২০২৫

প্রাথমিকে ৬ হাজার ৫৩১ পদে নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

প্রাথমিক বিদ্যালয়ের ‍তৃতীয় ধাপে শিক্ষক নিয়োগ পরীক্ষায় সুপারিশ ও নিয়োগপত্র পাওয়া ৬ হাজার ৫৩১ জন নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার (৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রাথমিকের প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম শেষ হলেও তৃতীয় ধাপের নিয়োগ আটকে আছে। এই নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। ইতোমধ্যে চেম্বার জজ আদালত, আপিল বিভাগ এবং হাইকোর্টে তিনটি শুনানির পরও কোনো সুরাহা হয়নি।

সুপারিশপ্রাপ্তরা আরও জানান, প্রাথমিকের চাকরিতে যোগ দেওয়ার জন্য অন্য চাকরি থেকে অব্যাহতি নিয়ে এখন অনেকেই বেকার। চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও যোগদান করতে না পেরে ৬ হাজার ৫৩১টি পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হতে হচ্ছে। আমাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

উল্লেখ্য, গত ২৯ মার্চ তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফল ২১ এপ্রিল প্রকাশ করা হয়। ১২ জুন ভাইভা শেষ হয়। এরপর গত বছরই নিয়োগ আদেশ জারি করা হয়। কিছু কিছু উপজেলায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্তরা যোগদানপত্রও হাতে পেয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram