ঢাকা
logo
প্রকাশিত : July 4, 2026

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে দুই হাজার ৬৪৫, আহত ১২ হাজারের বেশি

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৬৪৫ জনে। একইসঙ্গে এসময় আহত হয়েছেন ১২ হাজার ৬৬৬ জন বলে জানিয়েছে দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়। শনিবার (৪ জুলাই) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জানা যায়, ৭ মাত্রার বেশি শক্তির দুটি ভূমিকম্পে রাজধানী কারাকাসের উত্তরের উপকূলীয় রাজ্য লা গুয়াইরায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। এতে ১৮৯টি ভবন পুরোপুরি ধসে পড়ে এবং মোট ৮৮৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ১৫ হাজার মানুষ গৃহহীন হয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ৮৬ হাজার ১১৭টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। উদ্ধারকাজে ৩ হাজার ৩০০-এর বেশি আন্তর্জাতিক উদ্ধারকর্মী অংশ নিয়েছেন। পাশাপাশি কারাকাস সরকার প্রায় ত্রিশ হাজার জন কর্মী মোতায়েন করেছে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে।

এদিকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ পুনর্গঠন কাজের জন্য ২০ কোটি ডলারের একটি তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে সরকার যে অর্থ পাওয়ার আশা করছে, সেখান থেকেই এই অর্থায়ন করা হবে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ২৪ জুন দক্ষিণ আমেরিকার দেশটিতে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানে।

এদিকে এ পর্যন্ত মোট ৮৯০টি আফটারশক রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এদিকে ভূমিকম্পের পর আন্তর্জাতিক সহায়তাও জোরদার হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ১৪টি সদস্য দেশের উদ্ধারকারী দল ও জরুরি সহায়তা সমন্বয় করছে। এছাড়া মেক্সিকো উদ্ধারকারী দল পাঠিয়েছে এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও জরুরি আশ্রয় সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram