ঢাকা
২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৩
logo
প্রকাশিত : মে ২৩, ২০২৬

গ্রিন কার্ড পেতে বিদেশিদের নিজ দেশে ফিরে আবেদন করতে বললো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের অনুমতি পেতে এখন নিজ দেশে ফিরে আবেদন করতে হবে বলে জানিয়েছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন বিভাগ (ইউএসসিআইএস)। খবর রয়টার্স-এর।

শুক্রবার (২২ মে) প্রকাশিত এক নীতিমালায় এ তথ্য জানায় ইউএসসিআইএস।

সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে থাকা কেউ গ্রিন কার্ডের জন্য আবেদন করতে চাইলে তাকে নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ইউএসসিআইএস-এর তত্ত্বাবধানে থাকা যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট বলেছে, এই নীতির মাধ্যমে অভিবাসন ব্যবস্থা আইনের উদ্দেশ্য অনুযায়ী পরিচালিত হবে এবং বিভিন্ন ফাঁকফোকর ব্যবহারের প্রবণতা কমবে।

সংস্থাটি আরও জানিয়েছে, নতুন এই নীতির ফলে অন্যান্য অভিবাসন আবেদন দ্রুত নিষ্পত্তিতে প্রশাসনিক সক্ষমতা বাড়বে।

তবে শরণার্থী ও অভিবাসীদের সহায়তাকারী সংগঠন হিব্রু ইমিগ্র্যান্ট এইড সোসাইটি এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। তাদের দাবি, মানবপাচারের শিকার ব্যক্তি এবং নির্যাতিত শিশুদের মতো ঝুঁকিপূর্ণ মানুষদের আবারও বিপজ্জনক দেশে ফিরে যেতে বাধ্য করা হবে।

বিশ্লেষকদের মতে, এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ।

এর আগে, গত বছর ট্রাম্প প্রশাসন শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং গণমাধ্যমকর্মীদের ভিসার মেয়াদ কমানোর উদ্যোগ নেয়।

এছাড়া চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এক লাখেরও বেশি ভিসা বাতিল করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram