ঢাকা
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৩৯
logo
প্রকাশিত : ডিসেম্বর ২২, ২০২৪

দর্শক-প্রিয় হয়েছে বিটিভির আধুনিক গানের অনুষ্ঠান ‘সঙ্গীতা’

সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারিত হয়েছে আধুনিক গানের অনুষ্ঠান সঙ্গীতা। ৭ টি মৌলিক গান দিয়ে সাজানো এ অনুষ্ঠানটি দর্শক-শ্রোতাদের নিকট বেশ প্রশংসিত হয়েছে।

‘এই শহরে আজ নামলো যে বৃষ্টি’, ‘জীবনের মঞ্চে করে গেলে তুমি কি দারুণ অভিনয়’, ‘করি পাগলামি তুমি আর আমি’, ‘ভুল যদি ভেঙে যায়’, ‘আকাশের মত আমি একাই ছিলাম’, ‘প্রশ্ন করেছি আমি’, ‘আমি তো আগের মতই আছি’ ইত্যাদি শিরোনামের গানগুলো পরিবেশন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী মুহিন খান, অর্পিতা মল্লিক, তন্বী সাহা, এজানুর রহমান, নম্রতা বড়ুয়া সেতু, তানজিম তাবাসসুম অর্থী ও শবনম প্রিয়াঙ্কা।

গানগুলো লিখেছেন গীতিকার জাহাঙ্গীর রানা, রঙ্গু শাহাবুদ্দিন, আবুল হাসান তুহিন, শিরিন আকতার ইসলাম, জয়নুল আবেদীন, ইউনুস আলী মোল্লা এবং মনিরুজ্জামান মনির। সবগুলো গানের সুর ও সঙ্গীত আয়োজন করেছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক গোলাম সারোয়ার।

তিনি বলেন, সঙ্গীতার মত একটি জনপ্রিয় অনুষ্ঠানের সব কয়টি গানের সুর ও সঙ্গীত আয়োজন করতে পেরে আমার খুব ভালো লাগছে। এই গানগুলোর যারা গীতিকার সবাই খুব ভালো লিখেছেন এবং শিল্পীরা আবেগ দিয়ে গেয়েছেন। প্রতিটি গান দর্শক-প্রিয় হয়েছে। বিটিভির দর্শক টানতে সঙ্গীতা অনুষ্ঠানটি ভূমিকা রাখছে’।

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোঃ তারিকুজ্জামান মিলন এবং উপস্থাপনা করেছেন জোনাকি জ্যোতি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram