ঢাকা
logo
প্রকাশিত : October 31, 2026

এইচএসসি-আলিমে দুই বিষয় পর্যন্ত অকৃতকার্যদের পরীক্ষা ১ মাসের মধ্যে

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮.৮৩ শতাংশ। অর্থাৱ এবার উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী পাস করতে পারেননি। তার মধ্যে যারা এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের পরীক্ষা নেওয়া হবে এক মাসের মধ্যে। আগের মতো এক বছর অপেক্ষা করতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

শনিবার (৩১ অক্টোবর) ফল প্রকাশের অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

এতে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এবার এক ও দুই সাবজেক্টে অকৃতকার্য হয়েছেন, এমন শিক্ষার্থী মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। তাদের এক বছর যেন নষ্ট না হয়, সেজন্য এই ব্যবস্থা করা হয়েছে। শিগগিরই তারা আবার পরীক্ষা দেবেন।

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তার মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, জিপিএ ফাইভ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

এবার রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিতও ছিলেন। এছাড়া, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা নেওয়ার অভিযোগে আন্দোলনের ঘটনাও ঘটেছিল।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram