ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৪৭
logo
প্রকাশিত : এপ্রিল ১৯, ২০২৬

মান্নাত ছেড়ে ভাড়াবাড়িতে শাহরুখ! ভাড়াটে হিসেবে কত নম্বর দিলেন বাড়িওয়ালা?

বলিউডের বাদশা শাহরুখ খান আপাতত নিজের স্বপ্নের বাড়ি ছেড়ে ভাড়াবাড়িতে। বহু বছরের স্মৃতিবহুল বাড়ি মান্নাত নতুনভাবে সাজাতে শুরু হওয়ায় খান পরিবারকে সাময়িকভাবে অন্যত্র থাকতে হচ্ছে। 

জানা গেছে, স্ত্রী গৌরী খানের তত্ত্বাবধানে মান্নাতের অন্দরসজ্জায় বড় ধরনের পরিবর্তনের কাজ চলছে। তাই মুম্বাইয়ের বান্দ্রার সমুদ্রমুখী এই বিখ্যাত বাংলো ছেড়ে পরিবারসহ পালি হিলের একটি বিলাসবহুল ফ্ল্যাটে উঠেছেন শাহরুখ। সেখানে শাহরুখ-গৌরী ছাড়াও তাদের সন্তান ও কর্মচারীরাও থাকছেন।

এই ফ্ল্যাটটির মালিক প্রযোজক ভাশু ভাগনানি এবং তার ছেলে অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানি। জানা গেছে, গত বছর তাদের পালি হিলের ভবনের চারটি তলা মাসে প্রায় ২৪ লক্ষ টাকায় ভাড়া নিয়েছেন শাহরুখ।

ভাড়াটে হিসেবে শাহরুখকে পেয়ে দারুণ খুশি জ্যাকি ভগনানি। তিনি বলেন, শাহরুখ শুধু বড় তারকাই নন, একজন অসাধারণ মানুষও। তার কথায়, 'আমি শুধু প্রার্থনা করি, যেন আমি শাহরুখ স্যারের মতো ভালো মানুষ হতে পারি। তার খ্যাতির উচ্চতা সাধারণ মানুষের কল্পনারও বাইরে।'

জ্যাকি আরও জানান, এত বড় তারকা হওয়া সত্ত্বেও শাহরুখ অত্যন্ত বিনয়ী। কারও সঙ্গে কথা বলার সময় তিনি পুরো মনোযোগ দেন। এমনকি বাড়িতে কেউ এলে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে বিদায় জানান। তাই মজা করে জ্যাকি বলেন, 'তিনি দশে দশ নন, দশে এগারো।'

এদিকে মান্নাতের সংস্কারের কাজ প্রায় দুই বছর চলবে বলে জানা গেছে। নতুন নকশায় বাড়িটিতে আরও দুটি তলা যোগ করার পরিকল্পনাও রয়েছে। এ জন্য ২০২৪ সালেই প্রশাসনের অনুমতি নিয়েছিলেন গৌরী খান।

সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালেই নতুন রূপে সাজানো মন্নতে আবার ফিরবেন শাহরুখ খান ও তার পরিবার।

সূত্র: আনন্দবাজার পত্রিকা 

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram