ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩২
logo
প্রকাশিত : মার্চ ১৮, ২০২৬

বিজয়-তৃষার বিয়ে?

ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। ব্যক্তিগত জীবনে সংগীতা স্বর্ণালিঙ্গমের সঙ্গে ঘর বেঁধেছেন। কয়েক যুগ পর পরকীয়া প্রেমের অভিযোগে ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বিজয়ের স্ত্রী। এরপর থেকে বিজয়ের পরকীয়া প্রেমিকাকে নিয়ে চর্চা চলছে।

বিজয়ের পরকীয়া প্রেমিকা কে তা পরিষ্কারভাবে বলেননি সংগীতা। বিবাহবিচ্ছেদের আবেদনে যেভাবে বর্ণনা করেছেন, তা দেখে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন। তাদের ভাষ্য—বিজয়ের পরকীয়া প্রেমিকা অন্য কেউ নন, দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। এবার গুঞ্জন উড়ছে, বিয়ে করতে যাচ্ছেন বিজয়-তৃষা!

ভাইরাল পোস্টে বিয়ের গুঞ্জন
বিবাহবিচ্ছেদের আলোচনার মাঝে গুঞ্জন উড়ছে, বিয়ে করবেন বিজয়-তৃষা। মূলত, ইনস্টাগ্রামে ভাইরাল একটি রিলকে কেন্দ্র করে এই গুঞ্জনের সূচনা। এ রিলে দাবি করা হয়েছে—বিজয় ও তৃষা খুব শিগগির বিয়ে করতে পারেন। আসন্ন নির্বাচনের পর তারা তাদের সম্পর্ক প্রকাশ্যে আনতে পারেন বলেও এ পোস্টে জানানো হয়েছে। সবচেয়ে বেশি নজর কেড়েছে তৃষার মা উমা কৃষ্ণানের প্রতিক্রিয়া। ভাইরাল রিলটিতে লাইক দিয়েছেন তিনি। পরে সেই লাইকের স্ক্রিনশট রেডিটে ছড়িয়ে পড়ে, যা বিয়ের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

একসঙ্গে বিজয়-তৃষা
সম্প্রতি একটি বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় বিজয় ও তৃষাকে। জানা যায়, এটি চলচ্চিত্র প্রযোজক কল্পতি সুরেশ-মীনাক্ষী সুরেশ দম্পতির পুত্রের বিয়ে ছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিজয় অনুষ্ঠানে প্রবেশ করছেন। আর তার ঠিক পেছনে হাঁটছেন তৃষা। বিবাহবিচ্ছেদের খবরের পর একসঙ্গে তাদের উপস্থিতি ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে।

বিজয়ের প্রাক্তন প্রেমিকা তৃষা
বিজয়ের সঙ্গে পুনরায় তৃষার নাম জড়ানোর অন্যতম কারণ হলো—তারা প্রাক্তন প্রেমিক-প্রেমিকা। পর্দার বাইরে বাস্তব জীবনে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তৃষা-বিজয়। এটি ২০০৫ সালের ঘটনা। ‘গিলি’ সিনেমায় কাজ করতে গিয়ে তাদের ঘনিষ্ঠতা বাড়ে বলে গুঞ্জন উঠেছিল। বিষয়টি নিয়ে জলঘোলা কম হয়নি। এই খবর প্রকাশ্যে আসার পর স্ত্রী সংগীতার সঙ্গে বিজয়ের দূরত্ব তৈরি হয়েছিল। পরবর্তীতে এ সম্পর্ক আর আগায়নি এবং সংসারে মন দেন বিজয়। তবে এ ঘটনার পর অর্থাৎ ২০০৮ সালেও ‘কুরুভি’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। এরপর তাদের আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি।

তৃষা-বিজয়কে নিয়ে রাজনীতিবিদের কুরুচিপূর্ণ মন্তব্য
কিছুদিন আগে তৃষা-বিজয়কে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তামিলনাড়ু রাজ্যের বিজেপির সভাপতি নাইনন নাগেদ্রন। অভিনেতা-রাজনীতিবিদ থালাপাতি বিজয়কে কটাক্ষ করে বলেন, “বিজয় খুবই সরল, রাজনীতি বোঝেন না। প্রথমে তাকে নিজের খোলস থেকে বের হতে হবে। তামিলনাড়ুর তৃণমূল স্তরের পরিস্থিতি বুঝতে হলে তাকে তৃষার বাড়ি থেকেও বের হতে হবে।”

তৃষা-বিজয় কী বলছেন?
সংগীতার বিবাহবিচ্ছেদের আবেদনের খবর প্রকাশ্যে আসার পর বিজয়কে নিয়ে চর্চা চলছে, এ চর্চায় যুক্ত হয়েছেন তৃষা কৃষ্ণানও। এর মধ্যে যুক্ত হলো তাদের বিয়ের গুঞ্জন। বিয়ের গুঞ্জন নিয়ে আলোচনা চললেও এখনো টুঁ-শব্দ করেননি এই দুই তারকা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram