ঢাকা
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৪
logo
প্রকাশিত : মে ১২, ২০২৬

বিজয়কে ঘিরে আলোচিত তৃষা: বাগদানেরও পরও কেন ভেঙেছিল তার বিয়ে?

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। দুই দশকের বেশি সময় আগে অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন এই অভিনেত্রী। থালাপাতি বিজয়ের সংসার ভাঙার খবর সামনে আসার পর ফের আলোচনায় উঠে আসেন তৃষা। গুঞ্জন রয়েছে—তৃষার কারণে বিজয়ের সংসার ভাঙছে।

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের আগেও বিজয়ের সঙ্গে তৃষার নাম জড়ায়। নির্বাচনে বিজয়ের জয়ের পর তৃষার উচ্ছ্বাস আলাদাভাবে নজর কাড়ে। গত ১০ মে, মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন বিজয়। এ অনুষ্ঠানে বিজয়ের স্ত্রী, সন্তানেরা উপস্থিত না থাকলেও হাজির হয়েছিলেন তৃষা। শপথগ্রহণের মতো সরকারি আয়োজনে তার উপস্থিতি বিশেষভাবে দৃষ্টি কেড়েছে। এরপর থেকে বিজয়-তৃষার সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। গুঞ্জন উড়ছে, বিয়ে করবেন তারা। যদিও এই যুগল এখন পর্যন্ত বিষয়টি নিয়ে টুঁ-শব্দও করেননি।

দুই দশক আগে বিজয়ের সঙ্গে সম্পর্ক ভাঙার পর নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তৃষা। তার প্রেম-বিয়ে নিয়ে নানা সময় নানারকম গুঞ্জন চাউর হয়েছে। ২০১৫ সালের শুরুতে প্রযোজক বরুণ মানিয়ানের সঙ্গে বাগদানও সেরেছিলেন তৃষা। কিন্তু বিয়ের আগে বাগদান ভেঙে দেন এই অভিনেত্রী।

বাগদানের পরও তৃষা কী কারণে ভেঙে দিয়েছিলেন এই বিয়ে? এ বিষয়ে সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, তৃষা-বরুণ পরস্পরকে পছন্দ করে ঘর বাঁধার দিকে পা বাড়ান। কিন্তু বাদ সাধে বরুণের পরিবার। কারণ বরুণ ব্যবসায়ী পরিবারের সন্তান। তাই তারাও একই ব্যাকগ্রাউন্ডের মেয়ে চাচ্ছিলেন। এজন্য তৃষাকে অভিনয় ছাড়তে বলেন বরুণ। এসব বিষয় নিয়ে তর্কে জড়ান এই জুটি। সর্বশেষ বিয়ে ভাঙার মধ্য দিয়ে এই জার্নির ইতি টানেন তৃষা।

অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাগদান অনুষ্ঠানে আগত অতিথিদের নিয়ে তৃষার সঙ্গে ‘নোংরা’ ঝগড়ায় লিপ্ত হন বরুণ। কারণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা ধানুশ। বরুণের সঙ্গে ধানুশের ব্যক্তিগত সমস্যা ছিল। এসব বিষয়ও বিয়ে ভাঙতে অনুষঙ্গ হিসেবে কাজ করেছে।

তৃষা কৃষ্ণানের সঙ্গে বেশ কজন জনপ্রিয় অভিনেতার নাম জড়িয়েছে। ‘বাহুবলি’খ্যাত অভিনেতা রানা দাগ্গুবতির সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তৃষা। এরপর মিহীকা বাজাজের সঙ্গে সম্পর্কে জড়ান রানা। ২০২০ সালের ৮ আগস্ট তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তখন গুঞ্জন চাউর হয়, অভিনেতা সিম্বুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তৃষা। শুধু তাই নয়, তাদের বিয়ের আসরের কিছু ছবি অন্তর্জালে ভাইরাল হয়। কিন্তু বিষয়টি মিথ্যা-বানোয়াট বলে দাবি করেন তৃষা।

ব্যক্তিগত জীবনে এখনো একা ৪৩ বছর বয়সি তৃষা। এর আগে একটি সংবাদমাধ্যমের সঙ্গে বিয়ের বিষয়ে খোলামেলা কথা বলেন তৃষা। বিয়ের বিষয়ে তিনি বলেছিলেন—“আমি কেন বিয়ে করছি না, এ প্রশ্ন মানুষ আমাকে প্রায়ই করেন। তারা মনে করেন, আমার এখন বিয়ে করা উচিত। এসব মানুষ বিয়ের কথা যেভাবে বলেন, তা আমার পছন্দ নয়। আপনি যদি স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করেন আমি কখন বিয়ে করব, তাহলে আপনি উত্তর পাবেন।”

তবে কবে বিয়ে করছেন তা এখনো জানেন না তৃষা। এ অভিনেত্রী বলেছিলেন, “আমি সত্যি জানি না কখন বিয়ে করব। এর পুরোটাই নির্ভর করে আমি কার সঙ্গে আছি, কার সঙ্গে দেখা করছি। আমি সেই মানুষটিকে অনুভব করতে চাই, যার সঙ্গে সারাজীবন কাটাব।”
১৯৯৯ সালে ‘মিস মাদ্রাজ’ খেতাব জয়ের পর ওই বছরই চলচ্চিত্রে নাম লেখান তৃষা কৃষ্ণান। তার অভিনীত অভিষেক চলচ্চিত্র ‘জুড়ি’। এরপর তামিল, তেলেগু, মালায়লাম ও হিন্দি ভাষার অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। বর্তমানে তেলেগু ভাষার ২টি ও মালায়ালাম ভাষার একটি সিনেমার কাজ তৃষার হাতে রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram