ঢাকা
logo
প্রকাশিত : September 7, 2026

‘ত্রিস্তান’ গল্পগ্রন্থের জন্য কালি ও কলম পুরস্কার পেলেন কথাসাহিত্যিক হামিম কামাল

কথাসাহিত্য বিভাগে ‘ত্রিস্তান’ গল্পগ্রন্থের জন্য ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৫’ পেয়েছেন কথাসাহিত্যিক হামিম কামাল। সিটি ব্যাংক নিবেদিত এ পুরস্কার শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এক অনুষ্ঠানে তার হাতে তুলে দেওয়া হয়।

এবার চারটি বিভাগে চার তরুণ কবি ও লেখককে এ পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে কথাসাহিত্য বিভাগে নির্বাচিত হয়েছেন হামিম কামাল।

১৯৮৭ সালে ঢাকায় জন্ম নেওয়া হামিম কামাল তড়িৎ প্রকৌশলে পড়াশোনা করেছেন। পেশাগত জীবনে তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি সমকালের জ্যেষ্ঠ সহসম্পাদক হিসেবে কাজ করছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি নিয়মিত কথাসাহিত্য চর্চা করছেন।

‘ত্রিস্তান’ গল্পগ্রন্থে বাস্তবতার পাশাপাশি বৈজ্ঞানিক ও অধিবাস্তব নানা অনুষঙ্গ উঠে এসেছে। মানুষের মনোজগত, জীবন ও অস্তিত্বের বিভিন্ন প্রশ্নও উপন্যাসটির গুরুত্বপূর্ণ বিষয়। বিষয় ও নির্মাণের বৈচিত্র্যের কারণে বইটি পাঠক ও সাহিত্যাঙ্গনে আলাদা করে আলোচিত হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই। তিনি সাহিত্যে ভাষার গুরুত্ব তুলে ধরে বলেন, ভাষাই সাহিত্যের মূল বাহন। সাহিত্যের গভীরে যেতে হলে ভাষার বিভিন্ন দিক ও সূক্ষ্মতা সম্পর্কে লেখকের ধারণা থাকা প্রয়োজন। তরুণ লেখকদের জন্য এ ধরনের পুরস্কার তাঁদের সৃজনশীল চর্চায় উৎসাহ জোগায়।

নবীন কবি ও লেখকদের সৃজনশীলতায় উৎসাহ দিতে ২০০৮ সাল থেকে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ৭১ জন তরুণ কবি ও লেখক এ পুরস্কার পেয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন হামিম কামাল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram