ঢাকা
logo
প্রকাশিত : October 19, 2025

মারা গেছেন বিশিষ্ট সাহিত্যিক ড. গোলাম মঈনউদ্দিন

বিশিষ্ট সাহিত্যিক, ঢাকা আহ্ছানিয়া মিশনের সম্মানিত আজীবন সদস্য (সদস্য নং-৩২) ও সাবেক পরিচালক এবং বাংলা একাডেমির সাবেক পরিচালক ড. গোলাম মঈনউদ্দিন ১৯ অক্টোবর ২০২৫খ্রিঃ তারিখ রোজ রবিবার (শনিবার দিবাগত রাত) রাত ১২:৩০ মিনিটে (নিউইয়র্ক স্থানীয় সময়) নিউইয়র্কের ব্রকলীনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ড. গোলাম মঈনউদ্দিন ১৯৪৪ সালে সাতক্ষীরা জেলার নলতা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম এম. জওহর আলী। ড. মঈনউদ্দিন নলতা হাই স্কুলের ১৯৬০ ব্যাচের ছাত্র। ড. গোলাম মঈনউদ্দিন-এর রচিত গ্রন্থের সংখ্যা ৩০ এর অধিক, এসবের মধ্যে রয়েছে প্রবন্ধ, কবিতা, অনুবাদ, শিশুতোষ ও সম্পাদনা। তার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম খানবাহাদুর আহ্ছানউল্লা রচনাবলী সম্পাদনা। তিনি মিশন প্রতিষ্ঠাতা খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এঁর জীবন, কর্ম ও সাহিত্যকে বিশ্ব দরবারে উপস্থাপন করতে যে প্রচার, পাঠ ও গবেষণা ধারার সৃষ্টি হয় তার পথিকৃৎ ছিলেন। তিনি কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে পিএইডি ডিগ্রি লাভ করেন।

ড. মঈনউদ্দিন বাংলা একাডেমির পরিচালক হিসেবে চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেন। তিনি চাকরিরত অবস্থায় এবং অবসর গ্রহণের পরও তিনি ঢাকা আহ্ছানিয়া মিশনের ওতপ্রোতভাবে বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।

তিনি দীর্ঘদিন যাবত স্বপরিবারে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বসবাস করছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং ৩ (তিন) সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram