ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:১৮
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৪, ২০২৬

পুঠিয়ায় বাজারে নৈরাজ্য: প্রশাসনের অভিযানে ব্যবসায়ীদের অর্থদণ্ড

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ একাংশ অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৬) রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন শিবু দাস, সহকারী কমিশনার (ভূমি)।

অভিযানকালে বিভিন্ন দোকানে সরকার নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও ভোক্তা অধিকার লঙ্ঘনের একাধিক প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে কয়েকজন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসন স্পষ্টভাবে জানায়, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি, মূল্যবৃদ্ধি কিংবা ভোক্তাদের সঙ্গে প্রতারণা বরদাশত করা হবে না। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করতে এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের বাজার তদারকি কার্যক্রম নিয়মিত ও আরও জোরদার করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram