ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩০
logo
প্রকাশিত : এপ্রিল ২৬, ২০২৫

ছেলের মৃত্যুর ১২ ঘণ্টা পর চলে গেলেন বাবাও

নাটোরের বড়াইগ্রামে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে বাবারও মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৫ এপ্রিল) উপজেলার ভবানীপুর খ্রিস্টান ধর্মপল্লীতে তাদের সমাহিত করা হয়।

মৃতরা হলেন- মন্টু ডি কস্তা (৭৮) ও বিকাশ ডি কস্তা (৪০)। মন্টু হৃদক্রিয়া বন্ধ হয়ে ও বিকাশ মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে বাড়ি ফেরার পথে উপজেলার বনপাড়া পৌর শহরের হারোয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন বিকাশ ডি কস্তা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে বৃহস্পতিবার বেলা ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ খবর শুনে সেদিন বিকেলেই অসুস্থ হয়ে পড়েন মন্টু ডি কস্তা। পরে রাত ১১টার দিকে তিনিও মারা যান। 

এ বিষয়ে ভবানীপুর খ্রিস্টান ধর্মপল্লীর ভাইস চেয়ারম্যান সুবীর গ্রেগরি জানান, ছেলের মৃত্যুর পর বাবাও এভাবে চলে যাবে কেউ ভাবতেই পারেনি। এ ধরনের ঘটনা এলাকায় প্রথম ঘটল। তাদের পাশাপাশি সমাহিত করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram