ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:১০
logo
প্রকাশিত : জুন ২৪, ২০২৫

কলাপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: স্ত্রীর স্বীকৃতি পেতে কলাপাড়া উপজেলার ধানখালীর ইউনিয়নের লোন্দা গ্রামের তারেক মৃধার (২৫) সঙ্গে বিয়ের দাবিতে তার বসত ঘরের বারান্দায় অনশনে বসেছেন প্রেমিকা সারামনি জান্নাতি (২০)। মঙ্গলবার সকাল ১০টা থেকে ওই নারী এই অনশনে বসেছেন। সারামনির বাড়ি কলাপাড়া পৌরসভার চিংগড়িয়া এলাকায়। তার বাবার নাম মো.আলাউদ্দিন।

অনশনে বসা ওই প্রেমিকার সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় এক বছর ধরে এই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ের তাদের মধ্যে শারিরীক সম্পর্কও গড়ে উঠে। প্রেমিককে বিয়ে করার জন্য বেশ কয়েকবার প্রেমিকা চাপাচাপি করলেও প্রেমিক বিষয়টি আজকাল করে সময় অতিবাহিত করছিল। নিরুপায় হয়ে স্ত্রীর স্বীকৃতির দাবিতে আজ মঙ্গলবার প্রেমিকের বাড়িতে গিয়ে উপস্থিত হন। খবর পেয়ে প্রেমিক তারেকের বাড়িতে ভিড় জমান এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে প্রেমিক তারেক প্যাদা বাড়িতে প্রেমিকার অনশন করছে খবর পেয়ে প্রেমিক ও তার পরিবারের লোকজন বসতঘরে তালা মেরে পালিয়েছেন বলে স্থানীয় গ্রামবাসী জানান।

প্রেমিকা সারামনির বলেন, এক বছর আগে কলাপাড়া শহরে বৈশাখী মেলায় তাদের পরিচয় হয়। তারপর নানা কৌশলে তারেক তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তারা বরিশালে এবং কুয়াকাটায় স্বামী স্ত্রী হিসেবে রাত যাপন করতে থাকে। এক বছর ধরে প্রেমিক তারেকের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আমার দাবি, আমার প্রেমিক তারেক সহ তার পরিবারের লোকজন বিয়ের বিষয়টির সুরাহা দিতে হবে। যদি মরতেও হয় এখানে মরব। আমাকে স্ত্রীর স্বীকৃতি না দেওয়া পর্যন্ত আমার অনশন চলবে ।

এ বিষয়ে তারেকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। তবে তার বাবা ফারুক মৃধা বলেন, আমার ছেলের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।

কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠিয়েছেন। অভিযোগ পেলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram