ঢাকা
logo
প্রকাশিত : June 24, 2025

অস্ত্র, সামরিক সরঞ্জাম ও মাদকসহ সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত সদস্য আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নে অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র, সামরিক সরঞ্জাম ও মাদকসহ সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত এক সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক ব্যক্তির নাম মো. আশিক মিয়া (২৭)। তিনি হলদিয়াপালংয়ের মধুঘোনা এলাকার বাসিন্দা এবং মৃত মনির হোসেনের ছেলে।

মঙ্গলবার (২৪ জুন) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে বিদেশি পিস্তল, গুলি, দেশি বন্দুক, সেনাবাহিনীর হেলমেট, আনসার বাহিনীর হেডগিয়ার, সামরিক প্রশিক্ষণের বই এবং গাঁজা উদ্ধার করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, আশিক মিয়া সেনাবাহিনীতে সিপাহী পদে কর্মরত থাকলেও পরে চাকরিচ্যুত হন। বর্তমানে তিনি সীমান্ত দিয়ে অস্ত্র ও রসদ পাচারের সঙ্গে জড়িত বলে পুলিশের সন্দেহ।

পুলিশ আরও জানায়, আটক আশিক মিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তের কুখ্যাত ডাকাত সর্দার শাহীনের ঘনিষ্ঠ সহযোগী এবং মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram