ঢাকা
logo
প্রকাশিত : July 17, 2025

ফরিদপুরে এনসিপির সমাবেশ শুরু

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পথসভা শুরু হয়েছে। তবে এখনো সভামঞ্চে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হননি। মঞ্চে বক্তব্য দিচ্ছেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। ইতিমধ্যে বিভিন্ন উপজেলা থেকে আসা কর্মী-সমর্থকদের ঢল নেমেছে জনতা ব্যাংক মোড় এলাকায়।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সাড়ে ১২টায় সমাবেশ শুরু হয়। তখন থেকেই মঞ্চে ফরিদপুরের বিভিন্ন উপজেলা থেকে আগত নেতারা বক্তব্য দিতে শুরু করেন। দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সালথা উপজেলা থেকে পথসভায় যোগ দিতে আসা মো. হাসান বলেন, ‘আমি বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এসেছি।

এখনো কেন্দ্রীয় নেতারা আসেননি। মূলত তাদের বক্তব্য শুনতে এখানে এসেছি।’ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘নিরাপত্তার বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ফরিদপুর জেলা পুলিশের জনবল দিয়েই নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

অন্য কোনো জেলা থেকে বাড়তি জনবল আনা হয়নি।’ফরিদপুর এনসিপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এস এম জাহিদ বলেন, ‘পথসভা মূলত দুপুর ১টা নাগাদ শুরু হওয়ার কথা। স্থানীয় নেতারা ইতিমধ্যে বক্তব্য শুরু করেছেন। আমরা এখনো কেন্দ্রীয় নেতাদের অপেক্ষায় আছি।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram