ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৪
logo
প্রকাশিত : জুন ১৮, ২০২৬

কাজিপুরে মাদকসহ ৫ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে মাদকদ্রব্যসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করে কারাদণ্ড ও একইসাথে প্রত্যেকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বগুড়ার শেরপুর পৌরসভার উত্তর সাহাপাড়ার ইউনুস ফকিরের পুত্র আলম (২০), একই এলাকার মোস্তাকের পুত্র মাসুদ রানা (১৯), শামসুল মন্ডলের পুত্র রনি (২৬), সাইফুল ইসলামের পুত্র সাজিদ (২০) এবং রণবীরপাড়া গ্রামের মোতালেবের পুত্র আবু হাশেম (২৩)।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, “আসামীগণ বগুড়া সুইপার কলোনি হতে মাদক (চোলাই মদ বা বাংলা মদ) নিয়ে ইজিবাইক (অটো) নিয়ে কাজিপুরের মেঘাই ঘাট এলাকায় ঘুরতে আসে। সেখানে এসে মাদক সেবনের প্রস্তুতিকালে আমাদের পুলিশের টহল টিম তাদেরকে মাদকসহ হাতেনাতে ধরে ফেলে।”

সন্ধ্যায় কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে তিনমাসের কারাদণ্ড ও ৩০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram