

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে কেরানীগঞ্জের গদার বাগ এলাকায় অবস্থিত আমান প্লাস্টিক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, গদার বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি মোকাবিলায় আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। মোট আটটি ইউনিটের চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন।
