ঢাকা
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৬
logo
প্রকাশিত : এপ্রিল ২৮, ২০২৬

সাতকানিয়ায় চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সাতকানিয়ায় যুবক শাহাদাত হোসেন হত্যা মামলায় এজাহারভুক্ত এক আসামি ও তদন্তে জড়িত আরও এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া এলাকার মো. সাইফুল ইসলাম (৩১) এবং লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া এলাকার মো. ইসমাইল (২৭)।

পুলিশ জানায়, নিহত শাহাদাত হোসেন (৩০) গত ২৬ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে দক্ষিণ ঢেমশার সামির হোটেল সংলগ্ন নিজ দোকানের সামনে বসেছিলেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী লোহার রড, হকিস্টিক, গাছের লাঠি ও হাতুড়ি দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতাল এবং পরে চট্টগ্রাম নগরের ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ এপ্রিল ভোর ৬টা ৪৩ মিনিটে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের মা ছায়েরা খাতুন সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়।

মামলার পরপরই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি সাইফুল ইসলাম এবং সন্দেহভাজন ইসমাইলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

সাতকানিয়া থানা পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram