ঢাকা
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৫
logo
প্রকাশিত : এপ্রিল ২৮, ২০২৬

শ্রীমঙ্গলে ২৪ ঘন্টায় ১৫৮ মিমি বৃষ্টির রেকর্ড, ঝড়ো হাওয়ায় ক্ষয়ক্ষতি

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল দেশের অন্যতম বৃষ্টিপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত, সেখানে গত ২৪ ঘন্টায় ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২৭ এপ্রিল সকাল ৬টা থেকে ২৮ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত মোট ৩০ ঘন্টায় ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১৫৮ মিলিমিটার।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এর আগের ২৪ ঘন্টায় (২৬ এপ্রিল সকাল ৬টা থেকে ২৭ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত) ৫০ মিলিমিটার এবং তার আগের দিন ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। ফলে গত চার দিনে মোট বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ২৬৯ মিলিমিটার।

এদিকে, ২৭ এপ্রিল রাত সোয়া ৯টার দিকে শ্রীমঙ্গলে ঝড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় প্রায় ৫৬ কিলোমিটার (৩০ নটিক্যাল মাইল) রেকর্ড করা হয়। এ ঝড়ো হাওয়ায় বিদ্যুতের লাইন, রাস্তার উপর গাছপালা এবং হালকা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় এখনও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি বলে জানা গেছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে পল্লী বিদ্যুৎ কর্মী ও ফায়ার সার্ভিস সদস্যদের গাছ অপসারণ ও বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করতে দেখা গেছে। এতে সড়ক যোগাযোগও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানায়, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram