ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৪৪
logo
প্রকাশিত : এপ্রিল ১৫, ২০২৬

হাতির হামলায় কৃষকের মৃত্যু, ধানখেতে মিলল রক্তাক্ত দেহ

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়া সাতঘরিয়া পাড়ায় বন্য হাতির হামলায় ছাবের আহমেদ (৬৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, পাহাড়সংলগ্ন এলাকায় নিজের বোরো ধানখেত পাহারা দিতে রাতভর অবস্থান করছিলেন ছাবের আহমেদ। ভোরের দিকে একটি বন্য হাতি নেমে এলে তিনি সেটিকে তাড়ানোর চেষ্টা করেন। এ সময় হাতিটি তাঁকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ আবদুল্লাহ জানান, হাতির বিকট গর্জন শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি ছাবেরের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয়দের ভাষ্য, এলাকায় সাম্প্রতিক সময়ে হাতির উপদ্রব বেড়ে যাওয়ায় কৃষকরা রাতে আগুন জ্বালিয়ে ধানখেত পাহারা দিচ্ছেন। নিহত ছাবের আহমেদ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিট কর্মকর্তা শাহ আলম বলেন, খাদ্যের সন্ধানে বন্য হাতি লোকালয়ে চলে আসায় এমন ঘটনা ঘটছে। নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram