ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৫৯
logo
প্রকাশিত : এপ্রিল ১৯, ২০২৬

নেতানিয়াহুর চাপে ইরান যুদ্ধে জড়ান ট্রাম্প: কমলা হ্যারিস

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে ইরান যুদ্ধে ঠেলে দিয়েছেন।

যদিও তিনি এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি। তবে তিনি বলেছেন, আমেরিকার জনগণ এই সংঘাত চায় না।

কামালা হ্যারিস আরও অভিযোগ করেন যে, ট্রাম্প এই যুদ্ধ পরিস্থিতিকে ব্যবহার করছেন যৌন অপরাধী জেফরি এপস্টিন সম্পর্কিত নথি প্রকাশ থেকে মানুষের দৃষ্টি সরানোর জন্য।

মিশিগানে ডেমোক্র্যাটিক নারীদের একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি আরও বলেন, তিনি আবারও প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছেন।

এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের মহান মিত্র বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, এই দেশটি যুক্তরাষ্ট্রের জন্য একটি চমৎকার মিত্র হিসেবে প্রমাণিত।”

তিনি ইসরায়েলের জনগণকে 'সাহসী, বীর, বিশ্বস্ত এবং বুদ্ধিমান' হিসেবে বর্ণনা করেন।

“অন্যদের মতো নয়, যারা সংঘাত ও চাপের সময় তাদের প্রকৃত চেহারা দেখিয়েছে। ইসরায়েল কঠোরভাবে লড়াই করে এবং জানে কিভাবে জিততে হয়” লিখেছেন তিনি।

এছাড়াও তিনি এই প্ল্যাটফর্মে এমন কিছু ভিডিও শেয়ার করেছেন, যেখানে ইরানের এর ভেতরে দেয়ালে লিখে ট্রাম্পের কাছে সাহায্য চাওয়ার দৃশ্য দেখা যায়। পাশাপাশি বিশ্বের বিভিন্ন শহরে অনুষ্ঠিত বিক্ষোভের ভিডিও রয়েছে।

সূত্র: বিবিসি

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram