ঢাকা
logo
প্রকাশিত : December 4, 2025

সাতকানিয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু, দুই সাংবাদিকসহ আহত ৩

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় দুই সাংবাদিকসহ আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কেরানিহাট-বান্দরবান সড়কের সত্যপীর মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নাজমুল (৩৬) এবং তৌহিদ (১৯)। তারা দুজনই বান্দরবান সদর উপজেলার ৭ নম্বর আর্মিপাড়া এলাকার বাসিন্দা।

আহতদের মধ্যে রয়েছেন— বান্দরবান সদরের আবুদল কাদের (৩৫), বাংলা টিভির সাতকানিয়া প্রতিনিধি সাইফুল ইসলাম ও খবরের কাগজ পত্রিকার সাতকানিয়া প্রতিনিধি আরিফুল ইসলাম (তাদের বাড়ি সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা এলাকায়)

স্থানীয় সূত্রে জানা গেছে, পূবালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহীদের চাপা দিলে ঘটনাস্থলেই নাজমুল মারা যান। পরে আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হলে আরও একজন মোটরসাইকেল আরোহী তৌহিদ মৃত্যুবরণ করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনাটির আইনগত প্রক্রিয়া চলমান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram