ঢাকা
logo
প্রকাশিত : December 2, 2025

চবি ক্যাম্পাসে বাংলা মদের আস্তানা, আটক ২

কে এম ইউসুফ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের পেছনে গ্রীনহাউস ব্রিজের উত্তরে দীর্ঘদিন ধরে বসবাসকারী সুমন চাকমার গোপনে বাংলা মদ তৈরি ও বন্যপ্রাণী শিকারচক্রের খোঁজ মিলেছে। প্রায় ১৫ বছর ধরে বিশ্ববিদ্যালয় থেকে লিজ নেওয়া এক ব্যক্তির জমিতে চাষাবাদ করা সুমন একটি ছোট ঘরে থেকে নিয়মিত বাংলা মদ প্রস্তুত ও বিক্রি করতেন। জীববিজ্ঞান অনুষদ পুকুর পাড়ে ঘন ঘন বহিরাগতদের উপস্থিতিতে সন্দেহ হলে গোপনে নজরদারি শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (০১ ডিসেম্বর) গভীর রাতে প্রক্টরিয়াল বডি, শিক্ষক ও নিরাপত্তাকর্মীদের সমন্বয়ে পরিচালিত অভিযানে সুমন ও তাঁর ‘স্ত্রী পরিচয়ে থাকা’ এক নারীকে আটক করা হয়। ঘরের পেছনে মদের কারখানা থেকে প্রায় ৩০ লিটার সদ্য তৈরি মদ, ভরা বোতল, বিভিন্ন সরঞ্জাম ও বিক্রির হিসাবনামা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সুমন বন্য শুকর, হরিণসহ বিভিন্ন প্রাণী শিকারের কথাও স্বীকার করেন বলে জানিয়েছেন সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন।

অভিযানে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির সহযোগিতায় আলামত জব্দ করে সুমনের বিরুদ্ধে মামলা দিয়ে হাটহাজারী মডেল থানায় সোপর্দ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram