ঢাকা
logo
প্রকাশিত : July 26, 2026

বার্লিনে এলজিবিটিকিউ প্রাইড প্যারেডে গাড়ি তুলে হামলা, নিহত ১

জার্মানির রাজধানী বার্লিনে এলজিবিটিকিউ প্রাইড প্যারেডে ভিড়ের মধ্যে একটি গাড়ি ঢুকে পড়ায় অন্তত একজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২৫ জুলাই) রাতে শহরের টিয়ারগার্টেন পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, একটি সাদা গাড়ি হঠাৎ ভিড়ের ওপর উঠে যায় এবং পরে একটি গাছে ধাক্কা খেয়ে থেমে যায়। ঘটনার পরপরই পুলিশ পুরো প্রাইড অনুষ্ঠান বাতিল করে এলাকা খালি করার নির্দেশ দেয়।

বার্লিন পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। হামলাকারীকে শনাক্ত করা হলেও এখনো গ্রেফতার করা যায়নি। পুলিশের দাবি, সন্দেহভাজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচিত এবং বার্লিনের একটি ‘ইসলামপন্থী চক্রের’ সঙ্গে তার যোগাযোগ থাকতে পারে। তবে হামলার উদ্দেশ্য বা প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মেরৎস এই ঘটনাকে ‘ভয়াবহ হামলা’ আখ্যা দিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন। বার্লিনের মেয়র কাই ভেগনারও এটিকে একটি ‘মুক্ত ও বহুত্ববাদী সমাজের ওপর হামলা’ বলে মন্তব্য করেছেন।

উল্লেখ্য, ইউরোপের অন্যতম বৃহৎ এলজিবিটিকিউ উৎসব ক্রিস্টোফার স্ট্রিট ডে উপলক্ষে কয়েক লাখ মানুষ ওই প্রাইড প্যারেডে অংশ নিয়েছিলেন। ঘটনার আগে পর্যন্ত অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই চলছিল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram