ঢাকা
logo
প্রকাশিত : July 25, 2026

কেন্দুয়ায় ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় ইংরেজি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎‎শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কেন্দুয়া উপজেলা অডিটোরিয়ামে রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক ছহীহ শাফির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী। আ,ব,মোকতাদের বিল্লাহ কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। সামিউল আলম ডিরেক্টর ময়মনসিংহ ব্রিটিশ একাডেমি। কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূঁইয়া, জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মজনুর রহমান খন্দকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন।

‎এছাড়া শিক্ষকমণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন সাবেরুন্নেছা গার্লস স্কুলের প্রধান শিক্ষক মোখলেস বাঙ্গালী এবং কেন্দুয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক তৌহিদ ভূঁইয়া।

‎এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাবিদ, সুধীজন, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
‎বক্তারা বলেন, একটি শিক্ষার্থীর সাফল্যের পেছনে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। কেবল পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমেই শিক্ষার্থীরা ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

‎প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "সততা, অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনার বিকল্প নেই। নিজেকে দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে এখন থেকেই সময়ের সঠিক ব্যবহার করতে হবে।" তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান এবং শিক্ষা কার্যক্রমে তাদের সক্রিয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

‎এছাড়াও তিনি তাঁর ফেসবুকের এক পোস্টে লিখেন, ‎আজ এক দারুণ আনন্দের দিন! [Today is a truly joyful day!] আমাদের সোনার টুকরো শিক্ষার্থীরা বিনামূল্যে ইংরেজি শিক্ষার জন্য আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল “রফিক হিলালী এক্সিলেন্স ইংলিশ প্রোগ্রাম” [Rafiqul Hilaly Excellence English Program] ‎আজ উদ্বোধনী অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন অনেক অভিভাবক ও তাঁদের সন্তানেরা। আজকের এই ছোট পদচারণাই আগামীদিনের উজ্জ্বল নাগরিক তৈরির ভিত্তি। অভিভাবকরা যেভাবে তাঁদের সন্তানদের নিয়ে পাশে দাঁড়িয়েছেন, তা সত্যি অনুপ্রেরণাদায়ক।

আমরা পিছিয়ে থাকব কেন? আজ থেকেই আমাদের ছোট্ট দীক্ষা- ‎ "We can do it!" (আমরা এটি পারব!) ‎ইংরেজি শেখা কোনো কঠিন পাহাড় জয় করা নয়, এটি একটি মজার খেলা। তাই আজ থেকেই আমাদের ছোট্ট একটি স্লোগান হোক: ‎"Learning is fun!" (শেখাটাই আনন্দ!)
‎চলো আজ থেকে প্রতিদিন অন্তত একটি করে নতুন শব্দ শিখি- যেমন আজ আমাদের নতুন শব্দ হলো: "Confidently" (আত্মবিশ্বাসের সাথে)। আজ থেকে আমরা সবাই "Speak English Confidently" (আত্মবিশ্বাসের সাথে ইংরেজি বলব)! ‎আমাদের এই ছোট্ট প্রচেষ্টা একদিন সফল হবেই। আমাদের প্রচেষ্টাই হবে আগামী দিনের দেশের সবচেয়ে যোগ্য ও আলোকিত নাগরিক। সবাই আমাদের এই পথচলায় দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন। ‎ "Step by step, we will reach the top!" (ধাপে ধাপে আমরা চূড়ায় পৌঁছাব!)

‎অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা জানানো হয় এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। সমাবেশটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram