ঢাকা
logo
প্রকাশিত : November 15, 2025

ঢাকাস্থ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

ঢাকাস্থ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির বার্ষিক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় আর্কাইভ ও গ্রন্থাগারে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া এ আয়োজনে প্রাণবন্ত উপস্থিতি ছিলের কিশোরগঞ্জের কৃতি সন্তান ও বিভিন্ন পেশার সম্মানিত ব্যক্তিবর্গ।

আলোচনা পর্বে বক্তারা উপজেলার বেকার যুবকদের উন্নয়ন, সমাজে পিছিয়ে পড়া ও আর্থিকভাবে দুর্বল মানুষদের স্বচ্ছলতা বৃদ্ধি, নিজ উপজেলার সার্বিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও অবকাঠামোগত অগ্রগতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয়।

বক্তারা বলেন, 'এই মিলনমেলা শুধু পরিচিতি বৃদ্ধি নয়, বরং একে অপরের সাথে উন্নয়নমূলক ভাবনার সেতুবন্ধন গড়ে তুলবে এবং নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে।'

বক্তারা আরো বলেন, উপজেলার বেকার যুবকদের মাদকের আসক্ত থেকে কিভাবে রক্ষা করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

দিনব্যাপী এই আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সকলের মনে আনন্দ ও অনুপ্রেরণা যোগায়। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয় সমিতির পক্ষ থেকে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram