ঢাকা
logo
প্রকাশিত : November 12, 2025

রাণীশংকৈলে অবৈধভাবে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সরকারি সার বরাদ্দে অনিয়ম ও অবৈধ বিক্রির অভিযোগে এক সার ডিলারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ নভেম্বর) রাতে পৌর এলাকার মেসার্স আলাউদ্দিন ট্রেডার্সে অভিযান চালিয়ে ডিলার মো. আলাউদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।

কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি নভেম্বর মাসে মেসার্স আলাউদ্দিন ট্রেডার্সের নামে সরকারি বরাদ্দ ছিল টিএসপি সার ১৫৫ বস্তা, এমওপি (পটাশ) ৩৪৫ বস্তা এবং ডিএপি ২২৫ বস্তা। প্রতিষ্ঠানটির লাইসেন্স নম্বর সার–৩৬৯৭। নিয়ম অনুযায়ী এসব সার নির্ধারিত কৃষকদের মধ্যে বিতরণের নির্দেশনা দেয় উপজেলা কৃষি অফিস।

কিন্তু ডিলার মো. আলাউদ্দিন সেই নির্দেশনা অমান্য করে কিছু নির্দিষ্ট ব্যক্তির কাছে সার বিক্রি করে দোকান বন্ধ করে দেন। পরদিন সকালে কৃষকেরা সার নিতে গেলে তিনি জানান, সার শেষ হয়ে গেছে। এতে ক্ষুব্ধ কৃষকেরা বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলামকে অবহিত করেন।

পরে কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বিক্রির ক্যাশ মেমো ও হিসাবপত্রে গরমিল পান। তদন্তে দেখা যায়, বরাদ্দকৃত কিছু সার অবৈধভাবে বিক্রি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কৃষি কর্মকর্তা উপজেলা প্রশাসনকে অবহিত করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানের সময় ডিলার মো. আলাউদ্দিন নিজের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram