

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: অধিকাংশ নার্সারি মালিকরা গাছের চারা উৎপাদন করে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ব্যতিক্রমী এক ব্যক্তি দেখা গেছে, নার্সারি শুর করার পর থেকে পরিবেশ ও পর্যটন শিল্পকে সমৃদ্ধি করার জন্য শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ এবং ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করেছেন।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের ফুটকিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে প্রায় ১০০০ গাছ বিতরণ করেন উপজেলার সাইফুল প্রযুক্তি নার্সারি ও মাতৃ বাগানের স্বত্বাধিকারী।
উল্লেখ্য যে, সাইফুল প্রযুক্তি নার্সারি ও মাতৃ বাগানের স্বত্বাধিকারী মো: সাইফুল ইসলামের পিতা মরহুম হোসেন আলী দীর্ঘ ৩৭ বছর থেকে বিভিন্ন প্রজাতির গাছের নার্সারি করেন। প্রতিষ্ঠার পরের বছর থেকে থেকেই গরীব, অসহায় ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছ বিতরণ করেন। বাজারে স্বল্প মূল্যে চারা বিক্রি করেন। সাইফুল ইসলামের পিতা ২০১৯ সালে মারা যাওয়ার পর থেকেই অছিয়ত হিসেবে পরিবেশ ও পর্যটন শিল্পকে সমৃদ্ধি করার লক্ষ্যে চারা বিতরণ করেন। ২০২০ সাল থেকে পিতার হাল ধরেন সাইফুল ইসলাম। এরপর প্রতি বছরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক ভাবে বিতরণ করে আসছে।
চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, স্কুলের প্রধান শিক্ষিকা রেনুরা আক্তার বানু, আব্দুল হাকিম ও আব্দুল মতিন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম আকতারসহ প্রমুখ।

