ঢাকা
logo
প্রকাশিত : October 10, 2025

টঙ্গীতে চাকা ফুটো করায় ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন রিকশা চালক

নাসির উদ্দীন বুলবুল, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে অটোরিকশা চালক মুস্তাকিনের (৩৫) বিরুদ্ধে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্য মোহাম্মদ সাঈদের (৫০) মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ অটোরিকশা চালককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোডের (মাছিমপুর) এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ট্রাফিক পুলিশের কনস্টেবল মোহাম্মদ সাঈদ নড়াইল জেলার বাসিন্দা এবং গাজীপুর মহানগর ট্রাফিক বিভাগে কর্মরত। অটোরিকশা চালক মুস্তাকিন হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। তিনি টঙ্গীর দত্তপাড়া (কসাইবাড়ি) এলাকায় ভাড়া বাসায় বসবাস করে টঙ্গী এলাকায় অটোরিকশা চালাতেন।

ট্রাফিক ইন্সপেক্টর মাসুম মিয়া বলেন, ‘আহত ট্রাফিক পুলিশ সাঈদ স্টেশন রোডের (মাছিমপুর) এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় তিনি অটোরিকশা চালকদের সড়কে উঠতে নিষেধ করেন। স্টেশন সড়কে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশ সদস্যের নির্দেশ না মেনে অটোরিকশা চালক মুস্তাকিন সড়কে অটো নিয়ে উঠে পড়ে। এ সময় ওই কনস্টেবলের হাতে থাকা টেস্টার দিয়ে মুস্তাকিনের অটোরিকশার চাকা ফুটো করে দেন। একপর্যায়ে অটোরিকশাচালক মুস্তাকিন ক্ষিপ্ত হয়ে ট্রাফিক পুলিশ সদস্য সাঈদের হাত থেকে টেস্টার ছিনিয়ে নিয়ে তার মাথায় আঘাত করেন। এতে পুলিশ সদস্যের মাথা ফেটে রক্ত বের হতে থাকে। স্থানীয়দের সহযোগিতায় অটোরিকশা চালককে আটক করে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

ওসি ওয়াহিদুজ্জামান জানান, আহত পুলিশ সদস্য মোহাম্মদ সাঈদকে টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় জড়িত অটোরিকশা চালক মুস্তাকিনকে আটক করে থানায় নিয়ে আসেন স্থানীয়রা। তাকে আজ বেলা ১২টার দিকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram