

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার ও কটূক্তির প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপৃুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মুহাম্মদ মাহফুজুর রহমানের নেতৃত্বে গৌরীপুর পৌর শহরের মাছবাজার এলাকা থেকে যুবদলের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরের আমতলায় এসে শেষ হয়ে প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে যুবদলের বক্তরা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নেতা, আমাদের অভিভাবক। তারেক রহমানের বিরুদ্ধে কোন অপপ্রচার, মিথ্যাচার ও কটূক্তি বরদাশত করা হবে না। আমরা তারেক রহমানের জন্য জীবন দিতে প্রস্তুত।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মুহাম্মদ মাহফুজুর রহমান মাহফুজ। সঞ্চালনা করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক এএফএম শহীদুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্য দেন গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির হীরা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক সহ শোয়েব মুন্সী, সহ-সাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙ্গা, যুবদল নেতা শফিকুল ইসলাম ভুট্টো, বিশ্বজিৎ ঘোষ বিপ্লব প্রমুখ।

