ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:০২
logo
প্রকাশিত : জুন ২০, ২০২৫

গৌরীপুরে ছাত্রদল নেতা হুমায়ুনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবীরের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে শুক্রবার (২০ জুন) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাছার বাজার ব্যবসায়িক সমিতি ও এলাকাবাসী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডে জড়িতরা প্রকাশ্যে ঘুরছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করছে। এরপরও পুলিশ তাদের ধরতে পারছে না।

এ প্রসঙ্গে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. দিদারুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সোনাকান্দি গ্রামের মজিবুর রহমানের পুত্র মো. সোহাগ মিয়া (৩০) কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে শুধু পুলিশ নয়, বিশেষ টিমও কাজ করছে। তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সভাপতিত্ব করেন সহনাটী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. এবি সিদ্দিক। সঞ্চালনা করেন সহনাটী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আল মাসুদ রতন।

হত্যাকান্ডের বিচারের দাবিতে বক্তব্য রাখেন সহনাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনঞ্জুরুল হক মনজু বেপারী, উপজেলা বিএনপির সদস্য জিয়াউল আবেদিন জিলু, পাছার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক গোলাপ মিয়া, উপদেষ্টা মো. শামীম হোসেন চিশতি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল ইমরান খান, সহনাটী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রুহুল আমীন, সহনাটী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক মিজারুল ইসলাম, উত্তর জেলা নবীন দলের দপ্তর সম্পাদক মো. আউয়াল হোসেন কনু প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram