ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:০৮
logo
প্রকাশিত : মে ৪, ২০২৫

বরিশালে বিয়ের দাবিতে অনশনে এক সন্তানের জননী

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের গঙ্গাপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গত তিনদিন ধরে অনশন করছেন এক সন্তানের জননী।

শনিবার (৩ মে) বিকেলে অনশনরত তানজিলা বেগম বলেন, গত ২৯ এপ্রিল শামিমের সঙ্গে তিনি লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে যান। ঢাকার সদরঘাটে পৌঁছে শামিম তাকে টার্মিনালে বসিয়ে রেখে কৌশলে সঙ্গে থাকা নগদ ৮০ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন ও দুই জোড়া কানের ঝুমকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে তিনি নিজ গ্রামে ফিরে শামিমের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

হিজলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরাফাত রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুপক্ষকে নিয়ে মীমাংসার চেষ্টা করেছি। তবে প্রেমিক শামিম খান আত্মগোপনে থাকায় বিষয়টির কোনো সমাধান হয়নি।

তিনি আরও বলেন, তানজিলা বেগম বিয়ের দাবিতে শামিমদের বাড়িতে অনশনে থাকায় তাকে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram